Main Menu

হাওর এলাকাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এবং সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট সিলেট জেলা শাখার উদ্যোগে ১০ এপ্রিল সোমবার বিকাল ৫টায় ক্ষতিগ্রস্থ কৃষকদের পূণর্বাসন ও পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আম্বরখানাস্থ দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়। বাসদ জেলা সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও বাসদ নেতা প্রণব জ্যোতি পালের পরিচালনায় সমাবেশে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বাসদ নেতা জুবায়ের আহমদ চৌধুরী সুমন, শাহজাহান আহমদ, নাজিকুল ইসলাম রানা, মামুন বেপারী, বদরুল আমিন, সঞ্জয় শর্ম্মা, এনামূল হক সামি, সাজ্জাদ হোসাইন প্রমুখ।
সমাবেশে বক্তারা বাঁধ ভেঙ্গে সুনামগগঞ্জ থেকে নেত্রকোনা-কিশোরগঞ্জ পর্যন্ত বিস্তৃত হাওড়ের ধান তলিয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। নেতৃবৃন্দ বলেন, ফেব্রুয়ারির মধ্যে যে সকল হাওড় অঞ্চলের ‘বাঁধ’ সংস্কারের কাজ শেষ হওয়ার কথা তা পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিতে সময়মতো শেষ না হওয়ায় লক্ষ লক্ষ হেক্টর জমির ফসল তলিয়ে গিয়ে হাওড় অঞ্চলের কৃষকেরা আজ সর্বশান্ত। নেতৃবৃন্দ অবিলম্বে হাওর এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা, বন্যায় ফসলহারা কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ ও সুদমুক্ত ঋণ প্রদান এবং বাঁধ সংস্কার কাজ সম্পন্ন করতে গাফিলতির জন্য দায়ী পানি উন্নয়ন বোর্ডের কমকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Share





Related News

Comments are Closed