সিলেটে চালসহ নিত্য পণ্যের বাজার নিয়ন্ত্রণে ৫টি মনিটরিং টিম গঠন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে চালসহ নিত্য পণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে ৫জন অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে ৫টি মনিটরিং টিম গঠন করা হয়েছে। সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ারের নির্দেশে সোমবার এসব টিম গঠন করা হয়।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, চালের মূল্য বৃদ্ধি নিয়ে সোমবার তারা নগরীর কালিঘাটের ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন। তিনি জানান, বাজার মূল্য মনিটরিংয়ের জন্য সিলেটের জেলা প্রশাসনের পক্ষ ৫ জন অতিরিক্ত জেলা প্রশাসকের নেতৃত্বে ৫টি মনিটরিং টিম গঠন করা হয়েছে। কমিটি মঙ্গলবার থেকে কাজ শুরু করবে। কমিটিতে ব্যবসায়ী ও সাংবাদিকদেরও রাখা হয়েছে। তিনি জানান, ব্যবসায়ীদের প্রতিদিন তাদের দোকানে মূল্য তালিকা টাঙ্গিয়ে রাখতেও বলা হয়েছে।
কালিঘাটে আয়োজিত সভায় জেলা খাদ্য নিয়ন্ত্রক আবু নাঈম মো: শফিউল আলম, সাংবাদিক ইকরামুল কবির, কালিঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি জিয়াউল হক, সেক্রেটারী দেলোয়ার হোসেন এবং ফটো সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল প্রমুখ উপস্থিত ছিলেন।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed