Main Menu

সিকৃবি’র ডিন কার্যালয়ে তালা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: অদক্ষতাসহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে’ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ডিন প্রফেসর ড. পীযুষ কান্তি সরকারের কার্যালয়ে তালা লাগিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে শিক্ষার্থীরা শ্রেণী পাঠদান বর্জন, অবস্থান কর্মসূচীও পালন করছেন।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ডিনের অদক্ষতা ও দায়িত্বে গাফলতির কারণে বিশ্ববিদ্যালয়ের অফিস অব্যবস্থাপনা ও বিশৃংখল পরিবেশ তৈরী হয়েছে। এতে শিক্ষক ও শিক্ষা উপকরণের অভাবে শিক্ষা কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বিষয়টি কর্তৃপক্ষ অবগত থাকলেও শিক্ষার মান বাড়ানো নিয়ে উদাসীনতা প্রকাশ করছেন। যার ফলে আমরা শিক্ষার্থীরা গণহারে ক্রেডিট লস এমনকি ইয়ার ড্রপ দিতে হচ্ছে।
তারা আরো অভিযোগ করে বলেন ফ্যাকাল্টির অভিভাবক হিসেবে ফ্যাকাল্টির ডিন হিসেবে ড. পীযুষ কান্তি সরকারের দায়িত্বের প্রতি উদাসীনতার জন্য শিক্ষার্থীরা দুর্ভোগ পোহাচ্ছে।
এছাড়াও শিক্ষার্থীরা ডিনের লিখিত প্রতিশ্রতি নামা দিয়ে পদত্যাগ না করা পর্যন্ত তাদের দাবি আদায়ে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দিবেন বলে জানান।
জানা গেছে, সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ে জরুরী বৈঠক আহবান করা হয়েছে। সেখানে এ ব্যাপারে আলোচনা করে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

Share





Related News

Comments are Closed