Main Menu

সিলেটে সরকারি কর্মকর্তাকে মারধর, ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে এক সরকারি কর্মকর্তাকে মারধরের ঘটনায় ছাত্রলীগের চার ক্যাডারকে গ্রেফতার করেছে পুলিশ। দ্রুত বিচার আইনে দায়ের করা ওই কর্মকর্তার মামলায় এদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছে- সিলেট মহানগরীর ২২নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান খান জুয়েল, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান পাভেল, সাইদুল ইসলাম ও মাকসুদ আহমদ।

শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি সোহেল আহমদ জানান, গত বৃহস্পতিবার রাতে সরকারি কর্মকর্তা আবদুল আজিজকে মারধর ও তার গাড়ি ভাঙচুর করেন কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী। আবদুল আজিজ মহানগরীর কেওয়াপাড়ার পড়শী ১১৯ নং বাসার বাসিন্দা। ওই ঘটনায় তিনি বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। মামলায় সাত জনের নামোল্লেখ করে একজনকে অজ্ঞাত আসামি করা হয়।

Share





Related News

Comments are Closed