Main Menu

সুনামগঞ্জকে দূর্গত এলাকা ঘোষণার দাবিতে মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগ গণকল্যাণ ট্রাস্টের মানববন্ধনে বক্তাগণ বলেন, কৃষি নির্ভর এলাকা সুনামগঞ্জ সহ হাওর পারের সকল কৃষকরা আজ চরম সংকটকাল অতিক্রম করছে। জীবন জীবিকা নির্বাহের রোরো ফসল অকাল বন্যায় গ্রাস করে ফেলেছে। আজ কৃষকের ভাষা কান্না। লাখ লাখ মানুষ মানবেতর জীবন যাপন করছে। কৃষকরা সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। বক্তাগণ বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তারা সরকারের কাছে জোর দাবী জানিয়ে বলেন, অবিলম্বে সুনামগঞ্জ সহ সিলেট বিভাগের প্লাবিত হাওর এলাকাকে দূর্গত এলাকা ঘোষণা করুন। আগামী বোরো ফসল উঠার আগ পর্যন্ত চাল, ডাল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও শিশু খাবার বিশেষ কার্ড বরাদ্দের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে প্রদানের দাবী জানান। হাওর উন্নয়নের নামে বাঁধ নির্মাণে যারা দুর্নীতি করেছে তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ সহ কৃষকদের কৃষি ঋণ মওকুফেরও দাবী জানান।
৮ এপ্রিল শনিবার বিকেল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেট বিভাগ গণকল্যাণ ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট রাজনীতিবিদ ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা আব্দুল মালিক চৌধুরী।
সিলেট বিভাগ গণকল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসানের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মদন মোহন কলেজের সাবেক প্রিন্সিপাল লে: কর্নেল (অব) আতাউর রহমান পীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ নাসিম হোসাইন। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ হাফিজ মাওলানা সৈয়দ শামীম আহমদ, জগন্নাথপুর সমিতি সিলেটের সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম খসরু, অধ্যক্ষ আব্দুল হান্নান, মাওলানা মুফতী ফয়জুল হক জালালাবাদী, মাওলানা ইমরান আলম, সুনামগঞ্জ ফোরামের সভাপতি চৌধুরী মোহাম্মদ সোহেল, সুনামগঞ্জ সমিতি সিলেটের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, মাওলানা আবু বকর সিদ্দিক সরকার, মুফতী মতিউর রহমান, মাওলানা আখতারুজ্জামান, মাওলানা তোফায়েল আহমদ উসমানী, মাওলানা আরিফুল হক ইদ্রিস, ছাত্রনেতা এম. বেলাল আহমদ চৌধুরী, উবায়দুল হক শাহিন, মিজানুর রহমান মামুন, রেজাউল হক এলএলবি, হুমায়ুন কবির চৌধুরী, সাংবাদিক শফিক আহমদ শফি, হাফিজ আব্দুল হাই, শেখ আলবাব হোসেন, সালেহ আহমদ শাহবাগী, কায়ছান মাহমুদ আকবরী, আতিকুর রহমান হাতিমী, শাখাওয়াত শিকদার, সালমান বিন বিলাল, ওয়াহিদ সিদ্দিকী, সৈয়দ ইকরাম, হাফিজ ওলিউর রহমান, শাহান প্রমুখ।

Share





Related News

Comments are Closed