Main Menu

প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার বিষপান

বৈশাখী নিউজ ডেস্ক : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে বিষপান করেছে শ্যামা নামে এক প্রেমিকা।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হোসেনপুর ইউনিয়নের শাইনদহ গ্রামে এ ঘটনা ঘটে।

মেয়েটি বর্তমানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। সে পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজে এইচএসসি প্রথম বর্ষে অধ্যায়নরত।

স্থানীয়রা জানান, উপজেলার হোসেনপুর ইউনিয়নের শাইনদহ গ্রামের শাকিল মিয়ার সঙ্গে শ্যামার সঙ্গে দীর্ঘদিন থেকে প্রেমের সম্পর্ক চলে আসছিল। শুক্রবার রাতে হঠাৎ শাকিলের বিয়ের খবর শুনে প্রেমিকা শ্যামা বিয়ের দাবিতে শাকিলের বাড়িতে গিয়ে অবস্থান নেয়।

এসময় শাকিলের পরিবারের সদস্যরা শ্যামাকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়ার চেষ্টা করলে শ্যামা বিষপান করে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্যামাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত প্রেমিক শাকিল পলাতক রয়েছে। তিনি জানান, প্রাপ্ত অভিযোগে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share





Related News

Comments are Closed