কোম্পানীগঞ্জ উপজেলাকে দূর্গত এলাকা ঘোষণার দাবি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে সাংবাদিক সম্মেলন করেছেন উপজেলার ৬ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। শনিবার দুপুরে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সিলেট জেলার হাওর অধ্যুষিত উপজেলা কোম্পানীগঞ্জের মানুষের প্রধান জীবিকা হচ্ছে কৃষি। বছর বছর পাহাড়ি ঢল, অতিবৃষ্টি-অনাবৃষ্টি কৃষকদের একমাত্র অবলম্বন ইরি-বোরো চোখের সামনে তলিয়ে যায় পানিতে। ফলে কোনো কোনো বছর অমানবিক দারিদ্রের শিকার হতে হয় এ-জনপদের মানুষকে। এবারের পরিস্থিতি সা¤প্রতিক-কালের ইতিহাসে ভয়াবহ ও করুণ। চৈত্র মাসে অসময়ে টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও পানির তোড়ে হাওর রক্ষা বাঁধ ও বেড়িবাঁধ ভেঙ্গে উপজেলার হাওরাঞ্চলের প্রায় ৫ হাজার হেক্টর বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। টাকার হিসাবে এই ক্ষতির পরিমাণ প্রায় ৪০ কোটি টাকা। এ অবস্থায় কৃষিজীবি পরিবারগুলোর মধ্যে হাহাকার দেখা দিয়েছে। ফসল হারিয়ে কৃষকদের চোখে-মুখে নেমে এসেছে অমানিশার ঘোর অন্ধকার।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয় স্বপ্নের ফসল হারিয়ে উপজেলার মানুষ যখন দিশেহারা, “তখন মরার উপর খাড়ার ঘা” হিসেবে আবির্ভূত হয়েছে মজুতদারদের অতিরিক্ত মুনাফা। চাউল, আটা, আলু ও পিয়াজসহ নিত্য পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে মুনাফালোভীরা। ফলে নি¤œ আয়ের লোকজন পড়েছেন বিপাকে।
লিখিত বক্তব্যে আরও উল্লেখ করেন, পাউবো ও ঠিকাদারদের অনিয়ম ও গাফিলতির কারণে উপজেলার পাথারচাউলী হাওরের কজওয়ে দিয়ে পুকুরিয়া হাওর, মহিষটিলা, দিঘলকান্দি, বিলেরকর, হোকনাকান্দি, জালিয়ার হাওর, বখাউরা ও বাগানসি সহ ইছাকলস ইউনিয়নের সব’কটি হাওর পানিতে তলিয়ে গেছে। অপরদিকে তেলিখাল ইউনিয়নের ডাকাতিরবাড়ি, বিলাজুর, টাইয়াপাগলা, চাতলপাড়, বুড়িডহর, তেলিখাল, চাটিবহর ও দলইরগাঁও এলাকার বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। ধুলিয়া সাতবিলা বেড়িবাঁধটি ভেঙ্গে যাওয়ায় নভাগী, দানাইকান্দি বিল ও ধুলিয়া সাতবিলা হাওরসহ ইসলামপুর পশ্চিম ইউনিয়নের নি¤œাঞ্চল পানিতে ডুবে গেছে। এতে প্রায় ৫ শ’ হেক্টর ফসল পানিতে নিমজ্জিত হয়ে আছে। পূর্ব ইসলামপুর ইউনিয়নের রাউটি বিল সহ কয়েকটি নিচু এলাকার বোরো ফসল পানিতে নিমজ্জিত। উত্তর রনিখাই ইউনিয়নের দীঘলবাক, দুলাইন বিল, বেতমুড়া হাওর ও দক্ষিণ রনিখাই ইউনিয়নের পুক চাউর হাওর ও লোভা হাওরের বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। সব মিলিয়ে প্রায় ৫ হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে।
সংবাদ সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় এমপি ও সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করে উপজেলাকে দুর্গত এলাকা ঘোষণার পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের ব্যবস্থা নেয়ার দাবি জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, টেকসই ও কাজের গুণগতমান বজায় রেখে হাওর রক্ষা বাঁধ সমূহ যথাসময়ে নির্মাণ, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ভেঙ্গে যাওয়া রাস্তা-ঘাট পুন:নির্মাণের জন্য বরাদ্দ, ক্ষতিগ্রস্ত কৃষকদের রেশনিং প্রথা চালু করা, ১০ টাকা কেজি মূল্যে চাল বিতরণ করার সুযোগ, ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ঋণ মওকূফের ব্যবস্থা করা, নিতপ্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণে রেখে বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা এবং পাথর কোয়ারীগুলোতে ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে সনাতন পদ্ধতিতে সরকারের নিয়ম মেনে পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করতে পারে, এ ব্যাপারে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহবান জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ডাক্তার আব্দুন নুর, পূর্ব ইসলামপুর ইউপি চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া, তেলিখাল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আমিরুল হক, ইছাকলস ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল কুদ্দুছ, উত্তর রনিখাই ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদ উদ্দিন, দক্ষিণ রনিখাই ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ সোহেল আহমদ, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফি উদ্দিন রেনু, ব্যবসায়ী আবুল বাশার বাদশা, ইউপি সদস্যদের মধ্যে মোঃ মকবুল আলী, মোঃ কামরুজ্জামান, মোঃ শেখ ফরিদ, মোঃ সুন্দর আলী, মোঃ মুছা মিয়া, মোঃ নানু মিয়া, জিয়াবুর রহমান, আবুল বাশার, চাঁন মিয়া, ইউপি সদস্যা রহিমা বেগম, নাজমা আক্তার, নুরুন্নাহার, আওয়ামী লীগ নেতা আব্দুল হক সরকার, মোশাহিদ আলী, আব্দুর রহমান, উপজেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি বিজয় সিংহ রিংকু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ এখলাছুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ ফারুকুজ্জামান ও সাইফুর রহমান ডিগ্রী কলেজের সভাপতি নাজমুল হক সুমন প্রমুখ।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed