ভোলাগঞ্জ কোয়ারীতে ১৫টি বোমা মেশিন ধ্বংস
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারীসহ বিভিন্ন এলাকাকে বোমা মেশিন মুক্ত করতে শনিবার দিনব্যাপী অভিযান চালিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন। দুপুর ১২টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত অভিযান চালিয়ে ১৫টি বোমা মেশিন ও ভাসমান আরো ২০টি বোমা মেশিনের সরঞ্জামাদি পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মূল্য দুই কোটি টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল লাইছের নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেয় পুলিশ, বিজিবি ও আরএনবি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন ভোলাগঞ্জ, শাহ আরেফিন টিলা, কালাইরাগ ও উৎমা এলাকাকে বোমামেশিন মুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে। তিনি বোমা মেশিনের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করেছেন বলে জানান।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed