প্রাইম হাসপাতাল সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত
ঠাকুরগাঁও প্রতিনিধি: বৈধ কাগজপত্র না থাকায় ঠাকুরগাঁও শহরের ”প্রাইম হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স” নামের একটি বেসরকারি ক্লিনিক সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে অভিযান চালিয়ে শহরের ‘প্রাইম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্স’ সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিক এসবি সাত্তার।
সেই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিক সাবির হোসেন রাজুকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিক বলেন, সাবির হোসেন রাজু অস্বাস্থ্যকর পরিবেশে ক্লিনিক প্রতিষ্ঠা করে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এছাড়াও ক্লিনিকে কোনো সুনির্দিষ্ট চিকিৎসক এবং রোগীদের জন্য পর্যাপ্ত জায়গায় নেই।
“তাছাড়া ক্লিনিকের কোনো লাইসেন্স না থাকায় বেসরকারি প্র্যাকটিস ও ক্লিনিক অধ্যাদেশ অনুযায়ী তা সিলগালা ও মালিককে জরিমানা করা হয়েছে।”
সেই সঙ্গে লাইসেন্স জালিয়াতি সংক্রান্ত প্রতারণার অভিযোগে ক্লিনিকের মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জন্য ঠাকুরগাঁও সদর থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed