Main Menu

আতিয়া মহলে র‌্যাবের অভিযান সম্পন্ন, ৯টি বিস্ফোরক উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিন সুরমার শিববাড়ির আতিয়া মহল থেকে চারদিনের অপারেশন শেষে মোট ৯টি বিস্ফোরক উদ্ধার করেছে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট। বৃহস্পতিবার এ গুলো নিস্ক্রিয় করা হয়েছে। এসব বিস্ফোরক খুবই ভয়ানক ছিল বলে প্রেস কনফারেন্সে জানিয়েছে র‌্যাব-৯।
বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে র‌্যাব-৯ এর অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমদ বলেন, আতিয়া মহলের নিচতলায় জঙিরা যে ফ্ল্যাটে থাকতো বুধবার অভিযানকালে সেই ফ্ল্যাটে বিস্ফোরক পাওয়া যায়। দুইটি অবিস্ফোরিত বিস্ফোরক পাওয়া যায় গত বুধবার। সবশেষে বৃহস্পতিবার আরো ৭টি বিস্ফোরক উদ্ধার করা হয়। সেগুলো নিস্ক্রিয় করা হয়েছে। তিনি আরো জানান, বিস্ফোরকগুলো খুবই ভয়ানক ছিল। ধ্বংসস্তুপের নিচ থেকে এগুলো উদ্ধার করা হয়েছে। এজন্য খুবই সতর্কতার সাথে অভিযান পরিচালনা করতে হয়েছে। একটি বিস্ফোরকের সাথে অন্য বিস্ফোরকের চেইন আছে কিনা তাও দেখতে হয়েছে। এসব বিস্ফোরক বিস্ফোরিত হলে প্রাণহানির শংকা ছিল। লে কর্ণেল আলী হায়দার আরো জানান, বৃহস্পতিবার ডগ স্কোয়াডের মাধ্যমে আতিয়া মহলের পুরো পাঁচতলা সুইপ করা হয়েছে। তেমন কোন বড় বিস্ফোরকের আলামত পাওয়া যায়নি। আতিয়া মহল পুরোপুরি নিরাপদ হলে বাসিন্দাদের জন্য খুলে দেয়া হবে বলে মন্তব্য করেছেন এই কর্মকর্তা।

Share





Related News

Comments are Closed