মৌলভীবাজারে বজ্রপাতে নারী চা শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নে বজ্রপাতে স্মৃতি কর্মকার (৩৫) নামে এক নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার বিকাল ৩টার দিকে মৌলভী চা বাগানে এ ঘটনাটি ঘটে। নিহত স্মৃতি কর্মকার মৌলভী চা বাগানের চা শ্রমিক রাখাল কর্মকারের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, স্মৃতি কর্মকার নিজ বসত ঘর থেকে পাশের বাথরুমে যাওয়ার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মৌলভীবাজার মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শিলা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed