Main Menu

বালাগঞ্জে বজ্রপাতে নিহত ১

বালাগঞ্জ প্রতিনিধি : সিলেটের বালাগঞ্জে বজ্রপাতে মাসুক মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মাসুক মিয়া উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের হোসেনপুর গ্রামের জমির আলীর ছেলে।

নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে নিজ বাড়ীর সামনে তিনি বজ্রপাতে আহত হন। ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমূল আলম জানান, বুধবার বাদ আসর জানাজার নামাজ শেষে তার তার লাশ পারিবারিক করবস্থান দাফন করা হয়েছে।

Share





Related News

Comments are Closed