Main Menu

ছাতকে দু’টি দোকান মালামালসহ পুড়ে ছাই

কামরুল হাসান সবুজ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে অগ্নিকান্ড দু’টি দোকানের মালামাল পুড়ে প্রায় দু’লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। মঙ্গলবার (৪মার্চ) রাতে উপজেলার দোলারবাজার ইউপির মঈনপুর বাজারে এঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান মঈনপুর বাজারের সোয়েব ভেরাইটিজ ষ্টোরের মালিক সোয়েব আহমদ। রাত ১১টার দিকে দোকানে রাত যাপন করতে এসে নিজের দোকানে আগুন জ্বলতে দেখেন। তাৎক্ষণিক মসজিদের মাইকে আগুনের বিষয়টি প্রচার করা হলে লোকজন এসে প্রায় ৩ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিযন্ত্রনে আনলেও এসময় পাশের বরিশাল ফার্মেসীতে আগুন ছড়িয়ে পড়ে দুটি দোকানই মালামালসহ পুড়ে যায়। এতে সোয়েব ভেরাইটিজ ষ্টোর ও বরিশাল ফার্মেসীর প্রায় দু’লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়। তবে দোকানে কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে এব্যাপারে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছেনা। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত বলে ব্যবসায়িরা ধারণা করছেন।

Share





Related News

Comments are Closed