Main Menu

নুরু হত্যার প্রতিবাদে শাবি ছাত্রদলের বিক্ষোভ-মিছিল

শাবি প্রতিনিধি: জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক নুরুল আলম নুরুকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল।
কেন্দ্রীয় কর্মসূচীর ঘোষণা অনুযায়ী রবিবার এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তারা।
শাবি শাখা ছাত্রদলের সভাপতি এম. এ. রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদ খান সাদির পরিচালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন- সহ-সভাপতি অনুপ দে, সহ-সাধারণ সম্পাদক নুরুল হক, দপ্তর সম্পাদক মনির হুসেন, প্রচার সম্পাদক, আবির হুসেন রাফি, ছাত্রদল নেতা দেবাশীস দেব, ছাত্রনেতা মোবাশ্বির হোসেন, নাজমুল্লাহ রায়হান তন্ময়, আলমগীর কবির প্রমুখ।

Share





Related News

Comments are Closed