ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৫ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। উত্তীর্ণের হার ৯৫.২৮%।
আজ সোমবার ৩ এপ্রিল বিকেলে ফলাফল প্রকাশ হয়। সারাদেশের ১ হাজার ৭২৯টি কলেজের মোট ৬৯১টি কেন্দ্রে ১ লাখ ৬৯ হাজার ৩৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে ১ লাখ ৬১ হাজার ৫৫ জন উত্তীর্ণ হয়েছে। প্রকাশিত এ ফল পুনঃনিরীক্ষণের জন্য ৩ মে পর্যন্ত অনলাইনে (www.nubd.info) আবেদন করা যাবে।
পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ও কলেজওয়ারী ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) এবং (www.nubd.info) থেকে এবং যে কোন মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে nu deg reg) লিখে ১৬২২২ নম্বরে Send করে ফল পাওয়া যাবে।
অন্যদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমে যে সকল প্রার্থী মুক্তিযোদ্ধার সন্তান/আদিবাসি/প্রতিবন্ধী/পোষ্য কোটায় আবেদন করেছে কিন্তু মেধা তালিকায় স্থান পায়নি অথবা স্থান পেয়েও ভর্তি হয়নি, তাদের সংশ্লিষ্ট কোটার ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ইস্যুকৃত মূল সনদপত্রের সত্যায়িত কপি ও প্রাথমিক আবেদন ফরমসহ ডিন স্নাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুল বরাবর আগামী ১৫ এপ্রিলের মধ্যে অবশ্যই আবেদন সরাসরি জমা দিতে হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট ওয়েবসাইট (www.admissions.nu.edu.bd) এবং (nu.edu.bd/admissions) লিঙ্কে গিয়ে এ সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed