কমলগঞ্জে প্রবাসীকে কুপিয়ে আহত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের কামুদপুর গ্রামের এক যুক্তরাজ্য প্রবাসীকে রাতের আধারে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গুরুত্বর আহত প্রবাসীসহ তার সহযোগী কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। রোববার রাত ১০ টার দিকে শমশেরনগর-ভানুগাছ সড়কের কামুদপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত প্রবাসী নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, তিনি গত রোববার রাতে আলীনগর চৌমুহনী বাজার থেকে নিজ বাড়ী কামুদপুরে ফিরছিলেন। রাত প্রায় ১০ টার দিকে কামুদপুর উচ্চ বিদ্যালয়ের সামনে আসা মাত্র পূর্ব থেকে ওতপেতে থাকা পূর্বকালীপুর গ্রামের উসমান উল্লার ছেলে আলীনগর ইউনিয়ন পরিষদ এর গ্রাম পুলিশ আশিক মিয়া ও কামুদপুর গ্রামের মজমিল মিয়ার ছেলে মকলিছ মিয়া দেশীয় বল্লম ও ধারালো দা দিয়ে হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা চালায়। হামলাকারীরা তাকে (নজরুল ইসলাম) কুপালে মুখ, হাতের আঙ্গুল, মাথা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থান কেটে যায়। এ সময় তার সাথে থাকা সজ্জাত মিয়া হামলাকারীদের বাধা দিলে হামলাকারীরা সজ্জাত মিয়ার উপরও হামলা করে। এতে সজ্জাত মিয়ার হাতের আঙ্গুল কেটে যায়। সজ্জাত মিয়া মাথা, পা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। তাদের চিৎকারে আশপাশের মানুষজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কমলগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় প্রবাসী নজরুল ইসলাম মামলার প্রস্তুতি নিচ্ছেন।
অভিযোগ বিষয়ে গ্রাম পুলিশ সদস্য আশিক মিয়া ও কামুদপুর গ্রামের মকলিছ মিয়ার বক্তব্য জানতে চাইলে তাদেরকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ বদরুল হাসান এ ধরনের ঘটনা আমি জানি না। তবে লিখিত অভিযোগ পেলে তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed