সিলেটে বানরের উপদ্রব বন্ধে স্মারকলিপি : শিশু আহত
বিশেষ প্রতিনিধি: দুষ্টু বানরের উপদ্রব ও হামলা থেকে রক্ষা পেতে স্মারকলিপি দিয়েছেন সিলেট নগরীর ৫নং ওয়ার্ডবাসী। রোববার (২এপ্রিল) সিলেটের জেলা প্রশাসক বরাবরে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে এলাকাবাসী জানান, আশপাশ এলাকার ঝোপজাড় ও গাছ বৃক্ষে থাকা দুষ্টু বানরদল বিভিন্ন বাসাবাড়িতে অকস্মাৎ ঢুকে পড়ে। বানররা হাড়িপাতিল ও খাবার-দাবার নষ্ট করে দেয় এবং শিশু-কিশোরদের আচড়ে ও কামড়ে আহত করে চলে যায়। গত কয়েকদিন ধরে বানরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় এলাকার বাসিন্দারা আতংক ও উৎকন্ঠার মধ্যে দিনযাপন করছেন। রাতদিন ঘরের দরজা জানালা বন্ধ করে থাকতে হচ্ছে তাদের। তারা জানান, বানরগুলো এতোদিন নগরীর চাষনী পীর মাজার এলাকায় সীমাবদ্ধ ছিল। কিন্তু এখন আর সে এলাকায় না থেকে সারা ওয়ার্ড এমনকি নগরীর অন্যান্য এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এবং মানুষের অনিষ্ট সাধন করে চলেছে। এ পর্যন্ত অনেক শিশু-কিশোর আবাল বৃদ্ধ বানরের আক্রমনের শিকার হয়ে চিকিৎসা নিয়েছেন। স্মারকলিপিতে এলাকাবাসী তাদের জানমাল রক্ষায় বানরগুলো নগরীর বাইরে অন্যত্র সরিয়ে নেয়ার জোর দাবি জানান।
স্মারকরিপি প্রদানকালে এরাকাবাসী পক্ষে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ড কাউন্সিলর রেজওয়ান আহমদ, গোয়াইপাড়া পুরাতন জামে মসজিদের মোতাওয়ালী সোলেমান মিয়া, মফিজ মিয়া, বাসন মিয়া, সাদির মিয়া সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে রোববার সকালে নগরীর সুবিদবাজার বনকলাপাড়ায় বানরের আকস্মিক হামলায় এক শিশু গুরুতর আহত হয়েছে। বনকলাপাড়া ৩৯ /৩, বাসায় এ ঘটনা ঘটে। আহত শিশুকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।
Related News
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More



Comments are Closed