বিশ্বনাথে ভূমি সপ্তাহে র্যালী-আলোচনা সভা
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিশ্বনাথে ভূমি সপ্তাহ উপলক্ষে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে শনিবার র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি উপজেলা পরিষদ মাঠ থেকে বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পরিষদের বিআরডিবি হল রুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবদুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অমিতাব পরাগ তালুকদার।
ইউপি সহকারি ভূমি অফিসার নির্মল পাল চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ। এসময় উপস্থিত ছিলেন ইউপি ভূমি কর্মকর্তা আবদুস শুকুর, আনিত পাল চৌধুরী, নিত্যানন্দ দেব, আফরোজ আলী, খালেদ আহমদ, উপজেলা দলিল লেখক সভাপতি কলমদর আলী, সাধারণ সম্পাদক সেলিম আহমদ প্রমুখ।
Related News
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More



Comments are Closed