বিশ্বনাথে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা জারি
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিশ্বনাথে উপজেলা সদরের বিভিন্ন মোড়ে, জনবহুল স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শনিবার বিকেলে শহরে মাইকিং করে ১৪৪ ধারা জারির বিষয়টি জানানো হয়। ১৪৪ ধারা আদেশটি জারি করেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার। আদেশে বলা হয় ২ এপ্রিল রোববার সকাল ৯টা থেকে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার কেন্দ্র উপজেলা সদরের রামসুন্দর অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয় ও হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এবং বিশ্বনাথ ডিগ্রি কলেজ কেন্দ্রের ২০০ গজ দূরত্বের ভিতরে কোনো সভা, সমাবেশ, মিছিল, লাঠিসোটা ব্যবহার করা যাবেনা। আদেশ অমান্যকারিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহন করা হবে। এইচএসসি পরীক্ষা শেষ না হওয়ায় পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।
এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার।
Related News
ওসমানীনগরে ‘প্রেমিকার বাবার ছুরিকাঘাতে’ প্রেমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ভাতিজির সাথে প্রেমের জেরে সাইফুর রহমান (২৪) নামের এক যুবকRead More
সিলেটে ধর্ষণ মামলার আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করাRead More



Comments are Closed