মৌলভীবাজারে নিহত সাত ‘জঙ্গি’র চারজনই শিশু
মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজার সদর উপজেলার ফতেপুরে জঙ্গি আস্তানা থেকে সাতটি মরদেহ উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। লাশগুলো মৌলভীবাজার ২৫০ শয্যার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বৃহস্পতিবার সদর উপজেলার ১ নং খলিলপুর ইউনিয়নের নাসিরপুরের অভিযান শেষ করেছে ঢাকা থেকে আসা সোয়াত টিম। অভিযানে নারী শিশুসহ ৭-৮ জন জঙ্গি নিহতের খবর জানানো হয়েছে পুলিশের প্রেসব্রিফিংয়ে।
রাত পৌনে ১০টার দিকে ওই জঙ্গি আস্তানার ভিতর থেকে মরদেহগুলোর মধ্যে ৭টি মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মরদেহগুলোর মধ্যে একজন পুরুষ, দুই জন মহিলা ও চারজন শিশু রয়েছেন।
ঢাকা থেকে আসা সোয়াত টিম ওই অভিযানের নাম দেয় আপারেশন হিটব্যাক। অপারেশনের কোন এক সময় তারা আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় বলে ধারণা করছেন সোয়াত সদস্যরা। এতে নারী শিশুসহ ৭-৮ জন জঙ্গি নিহত হয়েছে।
দুই দিনব্যাপী অভিযান শেষে বৃহস্পতিবার বিকালে আস্তানাটির নিয়ন্ত্রণ নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তারা আস্তানাটির ভিতরে প্রবেশ করে নারী শিশুসহ ৭-৮ জন জঙ্গির ক্ষত-বিক্ষত লাশ দেখতে পায়।
তবে তাদের সঠিক পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহত জঙ্গিরা নব্য জেএমবির সদস্য বলেও ধারণা করা হচ্ছে বলে প্রেস বিফ্রিংয়ে পুলিশ জানিয়েছে।
Related News
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
Manual1 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মাRead More
কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যদের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
Manual2 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে আনসার ভিডিপি সদস্যরা পরিস্কার পরিচ্ছন্নতাRead More



Comments are Closed