ছয় রুটে বাংলাদেশ বিমানের ২০ শতাংশ ছাড়
বৈশাখী নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ছয়টি রুটের টিকিটে ২০ শতাংশ ছাড় দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পর্যটন বিষয়ক মেলা ঢাকা ট্রাভেল মার্ট-২০১৭ উপলক্ষে দেশি-বিদেশি ভ্রমণ পিপাসুদের উৎসাহিত করতে এই ছাড়।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানের আন্তর্জাতিক ফ্লাইটে ডায়েবেটিক খাবার ও ছোট বাচ্চাদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা রয়েছে। এ ছাড়া ঢাকা-লন্ডন-ঢাকা রুটে সম্মানিত বিজনেস ক্লাসের যাত্রীদের জন্য বৈচিত্র্যময় সুস্বাদু খাবার ও ইনফ্লাইট বিনোদনের ব্যবস্থাও করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঢাকা থেকে ব্যাংকক, সিঙ্গাপুর, ইয়াঙ্গুন, কুয়ালালামপুর, কলকাতা ও কাঠমান্ডু রুটে ইকোনমি ক্লাসের টিকিটে এই ২০ শতাংশ ছাড় পাওয়া যাবে। টিকিট কেনার দিন থেকে অবশ্যই ৬ মাস বা ১৮০ দিনের মধ্যে ভ্রমণে যেতে হবে।
৩০ মার্চ থেকে হোটেল সোনারগাঁয়ে শুরু হওয়া ঢাকা ট্রাভেল মার্ট চলবে ১ এপ্রিল পর্যন্ত।
এই ছাড়ের ফলে ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে ২৫ হাজার ৫৪২ টাকা, ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে ২১ হাজার ৮৫৪ টাকা, ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে পড়বে ৩৫ হাজার ৫৫০ টাকা, ঢাকা-ইয়াঙ্গুন-ঢাকা রুটে ২২ হাজার ৪৬৯ টাকা, ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে ১৫ হাজার ২৩৫ টাকা এবং ঢাকা-কলকাতা-ঢাকা রুটে ১১ হাজার ৬৯৪ টাকা।
Related News
এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে!
Manual5 Ad Code পর্যটন ডেস্ক: উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ভুক্ত ছয়টি দেশে ভ্রমণের জন্য বহুলRead More
বাংলাদেশি রোগীদের চিকিৎসা যাত্রা সহজ করতে মালয়েশিয়ার নতুন উদ্যোগ
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশি রোগীদের মালয়েশিয়ায় চিকিৎসা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ওRead More



Comments are Closed