Main Menu

বিশ্বনাথে গাইড বই জব্দ, জরিমানা

Manual2 Ad Code

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিশ্বনাথে উপজেলা সদরে অভিযান চালিয়ে প্রায় ২০ হাজার টাকার নিষিদ্ধ ঘোষিত নোট বই জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বেলা ২টায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবদুল হক এ অভিযানের নেতৃত্ব দেন। এসময় উপস্থিত ছিলেন থানার পিএসআই সিরাজ মিয়াসহ একদল পুলিশ।
অভিযান পরিচালনার সময় উপজেলা সদরের পুরানবাজারস্থ এলাকার বিভিন্ন লাইব্রেরীতে তল্লাশী চালান হয়। এসময় সুসমিতা লাইব্রেরীতে নিষিদ্ধ ঘোষিত ১০১টি নোট বই জব্দ, ১৫শত টাকা জরিমানা, কাওছার লাইব্রেরীতে নিষিদ্ধ ঘোষিত ৮০টি বই জব্দ, ৫শত টাকা জরিমানা ও রাজ্জাকিয়া লাইব্রেরীতে নিষিদ্ধ ঘোষিত ৩০টি নোট বই জব্দ, ১হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এদিকে, ভাসমান সিগারেটের দুটি ও একটি মুদি দোকানে ভ্রাম্যমান আদালত ৬শত টাকা জরিমানা আদায় করা হয। অভিযানের খবর পেয়ে উপজেলা সদরসহ বিভিন্ন লাইব্রেরীর ব্যবসায়ীরা দোকান বন্ধ করে পালিয়ে যায়।
অভিযান পরিচালনাকারী ভ্রাম্যমান আদালতের নির্বার্হী ম্যাজিস্ট্র্যাট (উপজেলা নির্বাহী অফিসার) অমিভাত পরাগ তালুকদার বলেন, নোট বই নিষিদ্ধকরণ ১৯৮০ আইনে লাইব্রেরী তিনটিকে জরিমানা করা হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code