চট্টগ্রামে ছাত্রদল নেতাকে গুলি করে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর চকবাজার থানার কাতালগঞ্জে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা নুরুল আলম নুরুকে (৪৫) গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত নুরু উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বর্তমানে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক পদে ছিলেন। তিনি বিএনপি কেন্দ্রীয় আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও রাউজানের সাবেক সাংসদ গিয়াসউদ্দীন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।
নুরুল আলমকে হত্যার বিষয়ে বিএনপির অভিযোগ, জেলা পুলিশের একটি টিম তাকে তুলে নিয়ে যাবার পর মাথায় গুলি করে হত্যা করে। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।
এ ব্যাপারে রাউজান থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি কেপায়েত উল্লাহ জানান, কর্ণফুলী নদীর তীরের রাউজান বাগোয়ান ইউনিয়নের খেলার ঘাট এলাকায় একটি লাশ পাওয়া যায়। প্রথমে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া না গেলেও পরে মরদেহটি নুরুল আলম নুরুর বলে জানান ওসি।
এ প্রসঙ্গে সাবেক সাংসদ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন, বুধবার রাত সাড়ে ১১টার দিকে জেলা পুলিশের একটা সশস্ত্র টিম চকবাজারের কাতালগঞ্জের বাসা থেকে নুরুকে তুলে নিয়ে গেছে। টিমের কয়েকজন জেলা পুলিশের ইউনিফর্ম পড়া ছিল। কয়েকজন ছিল সিভিল পোশাকে। রাউজান থানার নোয়াপাড়া ফাঁড়ির এস আই জাবেদ টিমের নেতৃত্ব দেন।
তিনি বলেন, পরে বৃহস্পতিবার রাউজানের বাগোয়ানের খেলার ঘাটে তার লাশ পাওয়া গেছে। তার মাথায় সরাসরি গুলি করা হয়েছে। আমরা নিশ্চিত হয়েছি, এটাই নুরুর লাশ। থানায় মামলা থাকলে গ্রেফতার করে বিচার করবে আদালত। পুলিশ রাতের আঁধারে তুলে নিয়ে হত্যা করবে, এটা কেমন দেশ। আমি এ হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি।
Related News
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলাRead More
নৌকায় লুকায়িত অবস্থায় মিলল ১৪ লাখ ইয়াবা, আটক ২
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চট্রগ্রামের টেকনাফের হ্নীলা সীমান্তে নৌকায় অভিনব কায়দায় লুকিয়ে পাচারেরRead More



Comments are Closed