শাহী ইদগাহে বোমা সদৃশ্য বস্তু ঘিরে রেখেছে পুলিশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর শাহী ইদগাহ এলাকার একটি দোকানের সামনে কালো রংয়ের বোমা সদৃশ্য একটি বস্তু ঘিরে রেখেছে পুলিশ।
জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আওয়ামী লীগ নেতা এনামূল হক শাহী ঈদগাহে ‘এনাম এন্টারপ্রাইজ’ নামে তার ব্যবসা প্রতিষ্ঠান খুলতে এসে সাটারের সামনে কালো কসটেপে মোড়ানো বোমা সদৃশ্য একটি বস্তু দেখতে পান। পরে তিনি পুলিশে খবর দেন।
খবর পেয়ে সকাল ১০টার দিকে বিমানবন্দর থানার থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে শাহীইদগাহ থেকে হাজারীবাগ গলির মুখ পর্যন্ত রাস্তায় যানচলাচল বন্ধ করে এলাকাটি ঘিরে রাখে।
বিমাবনবন্দর থানার ওসি মোশাররফ হোসেন জানান- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শাহী ইদগাহের একাংশের রাস্তায় যানচলাচল বন্ধ ও বোমা সদৃশ্য বস্তুটির আশপাশ এলাকা ক্রাইম সিন হিসেবে ঘিরে রাখা হয়েছে। কসটেপে মোড়ানো বস্তুটি বোমা কি-না তা যাচাইয়ের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
Related News
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধRead More
সিলেটে ডিএনবি-র সাপ্তাহিক লঙ্গরখানা কর্মসূচির উদ্বোধন
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে অন্ন তুলে দিতেRead More



Comments are Closed