জঙ্গি মুসার মায়ের ডিএনএ স্যাম্পুল সংগ্রহ
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের আতিয়া মহলে অপারেশন ‘টোয়াইলাইটে’ নিহতদের মধ্যে জঙ্গি মুসা রয়েছে কিনা পরিচয় সনাক্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মুসার মা সুফিয়া বেগমের ডিএনএ স্যাম্পুল সংগ্রহ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় একটি কালো মাইক্রোবাসে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। আবার ১২টা ৫০ মিনিটে তাকে হাসপাতাল থেকে এসএমপি কার্যালয়ে নেওয়া হয়।
কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মুসার মায়ের ডিএনএ স্যাম্পুল সংগ্রহ করা হয়েছে। তাকে এখন এসএমপিতে নিয়ে যাওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে তাকে তার বাড়িতে পাঠানো হবে।
সিলেটের দক্ষিন সুরমার আতিয়া মহলে অভিযানে যে চার জঙ্গি নিহত হয়েছে, তার মধ্যে মুসাও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্ফোরণে শতভাগ পুড়ে যাওয়ায় তাকে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা ধারণা করছেন, আতিয়া মহলে নিহত চার জঙ্গির মধ্যে মুসা থাকতে পারে।
উল্লেখ্য, নব্য জিএমবির প্রধান হিসেবে কয়েক মাস আগে মুসাকে ধরতে পুলিশ রাজশাহীতে গ্রামের বাড়িতে অভিযান চালালেও তাকে পায়নি। এরপর ঢাকার আশকোনার একটি বাড়িতে পাওয়া যায় তার স্ত্রীর সন্ধান। ওই বাড়িতে জাহিদের স্ত্রী ও মেয়ের সন্ধানও মেলে।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮)Read More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।Read More



Comments are Closed