Main Menu

শাহ মাহমুদ আলী চিশতী’র উরুস শুরু ৩ এপ্রিল


বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার জালালাবদ থানার টুকেরবাজার ইউনিয়নের মাহমুদাবাদে তিন মহাপুরুষ ওলিয়ে কামিল হযরত খাজা হানিফ শাহ্ মাওলানা চিশ্তী (রহ), সুলতানুল হিন্দ গরীবের নেওয়াজ হযরত খাজা মঈন উদ্দিন চিশ্তী (রহ:) ও হযরত খাজা শাহ মাহমুদ আলী চিশতী (রহ) এর ৫দিনব্যাপী পবিত্র উরুস মোবারক আগামী ৩ এপ্রিল সোমবার শুরু হবে।
ওরস উপলক্ষে প্রতিদিন বাদ ফজর পবিত্র কোরআন তেলাওয়াত, মাজার শরীফে চাদর প্রদান ও কোরবানী। ভক্ত ও গরীব মিসকিনদের মধ্যে শিরনী বিতরণ। জিকির আজগার। বাদ মাগরিব শিরনী ও তাবারুক বিতরণ। রাত সাড়ে ১০টা থেকে ভোর পর্যন্ত হামদ, নাত ও কাওয়ালী পরিবেশিত হবে। আখেরী মোনাজত আগামী ৭ এপ্রিল শুক্রবার রাত ৩টায় অনুষ্ঠিত হবে।
শনিবার বাদ মাগরিব কোরআনে খতম ও মিলাদ মাহফিল এবং ভক্তিমূলক গান পরিবেশিত হবে। বাদ ফজর আখেরী মোনাজাত ও তবরুক বিতরণের মাধ্যমে ওরস সম্পন্ন হয়।
উরুস মোবারকে সকল ভক্ত ও আশেকদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন খানকায়ে চিশ্তিয়ার গদীনশীল পীরজাদা শাহ শিবলী সাদিক চিশ্তী। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed