মৌলভীবাজারে দুটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়হাট ও সরকার বাজার এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল বুধবার সকালে গণমাধ্যমকে জানান, একটি বাড়ি মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় অবস্থিত। অপর বাড়িটি সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকায়।
সকাল থেকেই পৃথক দুটি জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান চলছে। এর একটি মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায়, অপরটি সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজারের কাছে বাহাদুরপুর গ্রামে। সেখানে জঙ্গিরা একের পর এক গ্রেনেড ছুড়ে মারছে। দুটি স্থানের মধ্যে দূরত্ব প্রায় ২০ কিলোমিটার।
পুলিশ বলছে দুটি আস্তানাতেই জঙ্গিরা অবস্থান নিয়েছে। পুলিশ রাত থেকেই আস্তানা দু’টি ঘেরাও করে রাখে। ভোররাতের দিকে অভিযান শুরু করলে জঙ্গিরা গুলি করতে থাকে। একের পর এক গ্রেনেড ছুঁড়েও মারে তারা।
মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, রাত থেকে কৌশলে আমরা এলাকাবাসীকে সরিয়ে নিতে পেরেছি। এখন জঙ্গিদের কব্জা করার সকল চেষ্টা চলছে।
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানা আতিয়া মহলে অভিযান শেষ না হতেই মৌলভীবাজারে আরো দুই জঙ্গি আস্তানার সন্ধান মিলল।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed