সিলেটের আদালতে বিএনপি নেতা রাজ্জাকের রিট
বৈশাখী নিউজ ২৪ ডটকম: খালি পায়ে আদালতের কাঠগড়ায় হাজির হওয়া থেকে অব্যাহতি প্রার্থনা করে সিলেট মহানগর দায়রা জজ আদালতে রিট করেছেন বিএনপি নেতা মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। মঙ্গলবার সকালে তিনি এ রিট করেন।
রিটে আব্দুর রাজ্জাক উলেখ করেন, তিনি মহান স্বাধীনতা যুদ্ধের একজন মুক্তিযোদ্ধা এবং আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল। মামলায় হাজিরা দেওয়ার সময় কর্তব্যরত পুলিশের মাধ্যমে তাকে খালি পায়ে আদালতে কাঠগড়ায় প্রবেশ করতে বাধ্য করা হয়। যা তার জন্য অসহনীয় মর্ম পীড়ার কারণ।
আসামির প্রতি এই ধরণের আচরণ ন্যায় বিচার ও মৌলিক অধিকারের নিরীখে সঙ্গতিপূর্ণ নয় বলে তিনি মনে করেন। রিটের মাধ্যমে আদালতে হাজিরাকালীন সময়ে এ ধরণের বিরূপ ও পীড়াদায়ক পরিস্থিতি হতে রেহাই পাওয়ার প্রয়োজনীয় আদেশ প্রার্থনা করেন মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক।
রিট প্রদানকালে আসামী পক্ষের আইনজীবি হিসেবে উপস্থিত সিলেট এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট সামীম সিদ্দিকী,এডভোকেট কামাল মিয়া, এডভোকেট আজির উদ্দিন, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, এডভোকেট আতিকুর রহমান সাবু সহ বিপুল সংখ্যাক আইনজীবি উপস্থিত ছিলেন।
Related News
হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা, ২ জনকে মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More
ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডেরRead More



Comments are Closed