নবীগঞ্জে কলেজ ছাত্র নিহতের ঘটনায় বাস ভাংচুর
নবীগঞ্জ প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস পরিবহণের বাস চাপায় গত সোমবার বিকেলে রাগীব রাবেয়া স্কুল এন্ড কলেজের ছাত্র মাহফুজ রহমান নিহতের ঘটনায় আজ মঙ্গলবার মাহফুজের সহপাঠী ও শিক্ষার্থীরা ঢাকা-সিলেট মহাসড়ক ১ঘন্টা অবরোধ করে রাখে।
দুপুর ১২টায় শিক্ষার্থীরা ঘাতক চালকের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল করে মহাসড়কে অবস্থান নেয়। এ সময় ঢাকা থেকে সিলেটগামী মিতালী পরিবহণের যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব- ১৪-৮৮৯৯) ও সিলেট থেকে ঢাকা গামী মামুন পরিবহণের যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৪৯২৯৮) ভাংচুর করে ।
ভাংচুরের সময় সাত মাসের এক শিশুসহ কয়েকজন যাত্রী আহত হয়। গুরুতর আহত সাত মাসের শিশুটিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট. আলমগীর চৌধুরী, নবীগঞ্জ থানার ওসি এমএম আতাউর রহমান ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত শিক্ষার্থীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে যান চলাচল স্বাভাবিক হয় ।
উল্লেখ্য, গত সোমবার নবীগঞ্জ উপজেলার পানিউমদা রাগীব রাবেয়া স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণী শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্টান শেষে কলেজ ক্যাম্পাস থেকে সিএনজিতে করে বাড়িতে যাচ্ছিল পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মুহিবুর রহমান চৌধুরী পুত্র ও অত্র কলেজের একাদশ শ্রেণীর ছাত্র মাহফুজ রহমান চৌধুরী । বিকাল সাড়ে ৩টায় সিএনজিটি পানিউমদা ইউনিয়নের বড়গাঁও বাজারে পৌঁছা মাত্রই সিলেট থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী একটি বাস পিছন দিক থেকে সিএজিকে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় । এসময় সিএনজির ডান পাশে থাকা মাহফুজ রহমান চৌধুরী (১৯) সিএনজি থেকে ছিটকে পড়ে গিয়ে রাস্তার পাশে একটি ব্রীজের সাথে প্রচন্ড আঘাতে মাথা থেতলে যায়। এতে সে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে। এসময় সিএনজিতে থাকা চালক ছুটন মিয়া সহ ৫জনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বাহুবল উপজেলা হাসপাতাল ও পরবর্তীতে আসংকাজনক অবস্থতায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
Related News
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More
হবিগঞ্জে ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হেলাল আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে সরকারিভাবে নিলামে কেনা ভারতীয় জিরাবোঝাই একটি ট্রাক আটকে পাঁচ লাখRead More



Comments are Closed