ছাতকের দুই স্কুল ছাত্রী নানা বাড়ি গিয়ে হতাহত
কামরুল হাসান সবুজ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকের দুই স্কুল ছাত্রী নানা বাড়ি বেড়াতে গিয়ে সড়ক দূর্ঘটনায় হতাহত হয়েছে। সোমবার (২৭মার্চ) রাতে জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর-কলকলি সড়কের খাসিলা মজিদপুর গ্রামের মধ্যবর্তী মসজিদ মার্কেট এলাকায় এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছাতকের ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী-বিশারদপুর গ্রামের মনু মিয়া দুই মেয়ে মাদরাসা ছাত্রী পারভীন বেগম (১৩) ও সুলেমানপুর প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী ফাহমিদা বেগম (৯) সোমবার সকাল ১১টায় জগন্নাথপুরের খাসিলা মজিদপুর গ্রামে তাদের নানার বাড়ি যাচ্ছিলো। খাসিলা মজিদপুর মসজিদ মার্কেটের পাশে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে যাবার সময় দু’বোনকে পেছন থেকে একটি গাড়ি এসে চাঁপা দিয়ে চলে যায়। লোকজন গুরুতর আহত অবস্থায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সোমবার রাতেই ফাহমিদা বেগমের মৃত্যু ঘটে। বর্তমানে পারভীন বেগমও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মঙ্গলবার (২৮মার্চ) ময়না তদন্ত শেষে ঝিগলী বিশারদপুর গ্রামে নামাজে যানাজা শেষে ফাহমিদার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ঘাতক গাড়ির কোন সন্ধান পাওয়া যায়নি বলে জানা গেছে।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed