আতিয়া মহলের নিয়ন্ত্রণে পুলিশ, দুই জঙ্গির লাশ হস্তান্তর
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা গোটাটিকর পাঠানপাড়া শিববাড়ির কমান্ডো অভিযানে নিহত অপর দুই জঙ্গির লাশসহ আতিয়া মহল পুলিশের কাছে বুঝিয়ে দিয়েছে সেনাবাহিনী। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে লাশ ও আতিয়া মহলের দায়িত্ব পুলিশের কাছে হস্তান্তর করা হয়। দুই জঙ্গির লাশ সুরতহাল প্রতিবেদন তৈরীর পর ওসমানী হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, আতিয়া মহলে সেনা কমান্ডো অভিযানে নিহত ৪ জঙ্গির মধ্যে দু’জনের ময়না তদন্ত শেষ হয়েছে। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এক নারী ও এক পুরুষ জঙ্গির ময়না তদন্ত সম্পন্ন হয়। ওই হাসপাতালের চিকিৎসক ডা. শামছুল ইসলামের নেতৃত্বে ৪ সদস্যের চিকিৎসক দল ময়না তদন্ত সম্পন্ন করেন।
এই দু’জন কাওসার আহমদ ও মর্জিনা বেগম হতে পারে বলে ধারণা পুলিশের। তবে তাদের পরিচয় নিশ্চিত হতে আঙ্গুলের ছাপ ও ডিএনএ’র নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান কোতোয়ালি থানার ওসি সুহেল আহমদ।
পুলিশ জানায়, জঙ্গি দু’জনের লাশ ময়না তদন্ত শেষে এই হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। পরিচয় নিশ্চিত হলে সেগুলো হস্তান্তর করা হবে। এর আগে সোমবার সন্ধ্যায় জঙ্গি আস্তানা থেকে ওই দুটি লাশ ওসমানী মেডিকেল হাসপাতালে এনে হিমাগারে রাখা হয়।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed