Main Menu

দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়নের দাবীতে সর্বদলীয় সভা

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়নের দাবীতে দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে সিলেটে বসবাসরত দক্ষিণ ছাতকের বিশিষ্ট রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও জনপ্রতিনিধি সহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভা ২৭ মার্চ সোমবার রাতে অনুষ্ঠিত হয়।
দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদের আহবায়ক জনতা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আখলাকুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব অধ্যাপক খছরুজ্জামান ও দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান ছাদিকের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামীীগের সহ-সভাপতি, বিশিষ্ট আইনজীবী এডভোকেট রাজ উদ্দিন আহমদ, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও ছাতক সমিতির সভাপতি আনম ওহিদ কণা মিয়া, অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী, আওয়ামীলীগ নেতা পীর আব্দুল হান্নান, জাসদ নেতা আলাউদ্দিন আহমদ মুক্তা, সিংচাপইড় ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন সাহেল, সাবেক চেয়ারম্যান আজিজুল ইসলাম আজিজ, সাবেক চেয়ারম্যান মুর্শেদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল ইসলাম চৌধুরী, মাওলানা জুবায়ের আহমদ, ছাতক সমিতির সাধারণ সম্পাদক আফজল হোসেন, মুক্তিযোদ্ধ আজাদ বখত প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন হারিস উল্লাহ, ফাহিম উল্লাহ, রাহিম উল্লাহ, এটিএম তারেক, ফজর আলী, দবিরুল হক, প্রভাষক সালেহ, প্রভাষক সালেহ আহমদ, মাষ্টার রঞ্জিত কুমার দে, ফয়জুল বারী, সাবেক কাউন্সিলর নাজনিন আক্তার কণা, প্রভাষক আব্দুল আহাদ, আফছর আহমদ বকুল, আবুল কালাম, রকিব উল্লাহ, ইরন মিয়া, এনামুল হক, আব্দুল হান্নান, পরিষদের কোষাধ্যক্ষ মিজানুর রহমান মিজান, দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি শফিক আহমদ, তোফায়েল আহমদ, দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদের সভাপতি মাহবুবুল আলম মুহিত, সাবেক সভাপতি আব্দুর রশিদ হিমেল, উবায়দুল হক শাহীন, সাধারণ সম্পাদক সায়েম আহমদ, সিনিয়র সহ-সভাপতি ফয়সল আহমদ বাবুল, যুগ্ম সম্পাদক আবু শামীম, লিকসন মিয়া, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম পাকি, লন্ডন প্রবাসী হাজী আব্দুল হক, গিয়াস উদ্দিন, উকিল আলী, পিয়ার আলী মেম্বার, কামাল উদ্দিন মেম্বার, আতিকুর রহমান, আবু সাফলাত, হাজী রুকুনুল ইসলাম ঋতু, সাইফুর রহমান সমুজ, সাকিব আমিন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ছাতক উপজেলার সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের দক্ষিণাঞ্চলের ৭টি ইউনিয়ন নিয়ে একটি স্বতন্ত্র প্রশাসনিক উপজেলার দাবী দীর্ঘ দিনের। সুবিধা বঞ্চিত আড়াই লক্ষ মানুষের প্রাণের দাবীকে একত্রিত হয়ে বাস্তবে রূপ নেওয়ার জন্য সহযোগিতার আহবান জানান। উপজেলা দ্রæত বাস্তবায়নের লক্ষ্যে সুপরামর্শ দেন বক্তার্ াউপস্থিত সকলে একমত হয়ে দক্ষিণ ছাতক উপজেলা দ্রæত বাস্তবাযন হোক।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code