Main Menu

ছাতকে তিনটি বসত ঘর পুড়ে ছাই, ১৫ লাখ টাকার ক্ষতি

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে তিনটি টিনের ঘর বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার রাতে ১১টার দিকে উপজেলার দোলারবাজার ইউনিয়নের রাউলি গ্রামে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ঘটনাকে ঘিরে এলাকায় নানা জল্পনা-কল্পনা চলছে। এতে নগদ টাকা, ধান ও আসবাবপত্রসহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
উপজেলার দোলারবাজার ইউনিয়নের রাউলি গ্রামের মোবারক আলী, আবারক আলী ও আরজু মিয়ার বসত বাড়ীতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত্র ঘটেছে বলে অভিযোগ করেছেন। এতে মুহুর্তের মধ্যে তিনটি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্থ তিনটি বসত বাড়ীতে বসবাসকারীরা আগুনে পুড়ে তাদের প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি সাধিত হয়েছে বলে দাবী করেছেন।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান শায়স্তা মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন বিদুৎতের শর্টসার্কিট আগুনের সুত্রপাত্র ঘটেছে।

Share





Related News

Comments are Closed