আতিয়া মহলে অভিযান চলছে, গুলির শব্দ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার আতিয়া মহলে এখনো অভিযান চলছে। সোমবার সকালে এই এলাকার মানুষের ঘুম ভেঙেছে গোলাগুলি আর বিস্ফোরণের শব্দে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ছয়টা থেকে সাতটা পর্যন্ত একটানা গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত থেমে থেমে গুলি চলেছে। এরপর সকাল সাড়ে আটটা পর্যন্ত আর কোনো শব্দ শোনা যায়নি। রবিবার রাতেও থেমে থেমে গুলি চলেছে। গোলাগুলি আর বিস্ফোরণের শব্দে সকালে তাদের ঘুম ভেঙেছে বলে জানিয়েছেন স্থানীয় কয়েকজন।
রবিবার সেনা অভিযান চলাকালে বাড়ির ভেতরে থাকা জঙ্গিদের মধ্যে দুজন নিহত হয়েছে। সেনাবাহিনী বলেছে, ওই জঙ্গি আস্তানায় আরও এক বা একাধিক জঙ্গি থাকতে পারে। জঙ্গিরা এতই দক্ষ যে সেনাবাহিনীর ছুড়ে দেওয়া গ্রেনেড কুড়িয়ে নিয়ে পাল্টা সেনাবাহিনীর দিকেই ছুড়ে দিচ্ছে। পাঁচতলা বাড়িটির ভেতরে প্রচুর বোমা-বারুদ (আইইডি) পেতে রাখা হয়েছে। এতে পুরো ভবনটি বিস্ফোরণোন্মুখ হয়ে আছে। এ কারণে ধীর গতিতে অভিযান চালাতে হচ্ছে।
সিলেটে সন্দেহভাজন জঙ্গি আস্তানা ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলাকালে শনিবার সন্ধ্যা রাতে দু দফা বোমা বিস্ফোরণের ঘটনায় দুই পুলিশ কর্মকর্তাসহ ছয় জনের মৃত্যু হয়েছে।
বোমা বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন র্যাব, পুলিশ, সাংবাদিকসহ অন্তত ৪০ জন। গুরুতর আহত র্যাবের দুজন উচ্চপদস্থ কর্মকর্তাকে রোববার ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হয়েছে।
গুলশান হামলার পর বেশ কয়েক মাস টানা অভিযানে জঙ্গি তৎপরতা স্তিমিত হয়ে পড়েছিল। তবে সম্প্রতি গাজীপুরে জঙ্গি নেতা মুফতি হান্নানকে প্রিজন ভ্যান থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার মধ্য দিয়ে আবার প্রকাশ্য তৎপরতা দেখা যায় তাদের।
এরপর চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ডে অভিযানের মধ্যে গত সপ্তাহে ঢাকায় র্যাবের ব্যারাকে আত্মঘাতী হামলা চালায় এক জঙ্গি। এরপর সিলেটে অভিযানের মধ্যে শাহজালাল বিমানবন্দর পুলিশ বক্সে বিস্ফোরণে নিহত হন আরেকজন।
শিববাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় থানায় মামলা
সিলেটের সকাল ডট কম । প্রকাশিতকাল: ২৭ মার্চ ২০১৭, ১০:০৮ পূর্বাহ্ণ
17499560_1440247126039680_2407516687420966269_nসিলেটের সকাল রিপোর্ট: দক্ষিণ সুরমার শিববাড়ি পাঠানপাড়ায় পর পর দুদফা বোমা বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাতনামাদের আসামী করে মামলা দায়ের করা হয়েছে। রোববার রাতে থানার এস আই শিপলু চৌধুরী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল বিষয়টি নিশ্চিত করেছেন।
আতিয়া মহলে অভিযান চলাকালে শনিবার সন্ধ্যায় পর পর দুদফা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই পুলিশ কর্মকর্তা, দুই ছাত্রলীগ নেতাসহ ৬ জনের মৃত্যু হয়। আহত হন অন্তত অর্ধশতাধিক।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed