Main Menu

বিয়ানীবাজার পৌর নির্বাচণে প্রার্থী হচ্ছেন যারা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: আগামী ২৫ এপ্রিল অনুষ্ঠিতব্য সিলেটের বিয়ানীবাজার পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ ও জমিয়তের প্রার্থী চুড়ান্ত হয়েছে। গত শনিবার আওয়ামীলীগ সভানেত্রীর চিঠি পেয়েছেন পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শুক্কুর। বিএনপির চেয়ারপার্সনের চিঠি পেয়েছেন পৌর বিএনপির সভাপতি আবু নাছের পিন্টু। জাতীয় পার্টির একক প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জাপা কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা জাপার আহŸায়ক সাহেদ আহমদ। এছাড়া ক্ষমতাসীন দলের শরীক জাসদের (ইনু) প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন উপজেলা জাসদের সাধারণ সম্পাদক শমসের আলম এবং জমিয়তে উলামায়ে ইসলাম থেকে মনোনয়ন পেয়েছেন মাওলানা শামীম আহমদ। তবে কৌশলগত কারণে জামায়াতে ইসলামী তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি। যদিও জামায়াতের প্রার্থী হওয়ার জন্য কাজী মোঃ জমির হোসেন, ডাঃ মাহবুবুল হক সুজা ও আব্দুস সামাদ আজাদ কৌশলী প্রচার প্রচারণা চালাচ্ছেন। শেষ পর্যন্ত এই তিনজন থেকে ১ জনকেই জামায়াতের প্রার্থী হিসেবে দেখা যেতে পারে।
এদিকে দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই মাঠে নেমে পড়েছেন প্রার্থীরা। পৌর সভার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গিয়ে চালাচ্ছেন প্রচার-প্রচারণা। ভোট চাচ্ছেন বাড়িতে বাড়িতে গিয়ে।
নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার পর জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী সাহেদ আহমদ বলেন, দল থেকে আমাকে এককভাবে মনোনয়ন দেয়া হয়েছে। লাঙ্গলের উর্বর ভুমি বিয়ানীবাজারের হারানো গৌরব এই নির্বাচনের মাধ্যমে ফিরিয়ে আনতে সক্ষম হবো বলে আমি আশাবাদী। তিনি বলেন, আমি মেয়র হিসেবে নির্বাচিত হলে বিয়ানীবাজার পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে রুপান্তরিত করবো।।
জাসদের প্রার্থী শমসের আলম বলেন, সোমবার সকালে রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে আমার মনোনয়ন পত্র জমা দেবো। এলাকার সর্বসাধারণের সর্মথন রয়েছে আমার পক্ষে। ১৬ বছর পর এলাকার মানুষ পরিবর্তন চায়। তিনি বলেন, নানা সমস্যায় জর্জরিত প্রবাসী অধ্যুষিত আমাদের প্রাণের শহর বিয়ানীবাজারের অবস্থা বলতে গেলে একেবারেই নাজুক। এই নাজুক পরিস্থিতি উত্তরণে ও পৌরসভার মান ফিরিয়ে আনার জন্য আমি কাজ করবো।
আর জমিয়ত প্রার্থী মাওলানা শামীম আহমদ বলেন, ভোট একটি আমানত। আশা করি, পৌর নাগরিকবৃন্দ আগামী ২৫ এপ্রিল খেজুর গাছে ভোট দিয়ে তাদের আমানতের সঠিক প্রয়োগ করবেন। তিনি বলেন, আমি নির্বাচিত হলে পৌরবাসীকে সাথে নিয়ে একটি সুন্দর ও পরিচ্ছন্ন পৌরসভা উপহার দিবো। যে পৌরসভা হবে সারা দেশের মধ্যে একটি মডেল পৌরসভা।

Share





Related News

Comments are Closed