সিলেটে নিহত দুই পুলিশ কর্মকর্তার লাশ মর্গে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ির জঙ্গি আস্তানা সংলগ্ন এলাকায় দুদফা গ্রেনেড বিস্ফোরণে নিহত দুই পুলিশ কর্মকর্তার সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।
রোববার দুপুর সাড়ে ১২টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা: দেবব্রত রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত দুই পুলিশ কর্মকর্তাসহ অপর চার জনের সুরতহাল তৈরীর পর লাশ ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।
ডা: দেবব্রত জানান, নিহত পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম ও আবু কায়সার দীপুর সুরতহাল রিপোর্ট তৈরী শেষ হয়েছে। শনিবার রাতে দুদফা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ ৬ জনের মৃত্যু হয়।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed