Main Menu

সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার করেছে র‌্যাব

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা থেকে গোপেন শর্মা নামের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যার-৯।
শনিবার রাত পৌনে ৮টায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত গোপেন্দ্র শর্মা হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার রাকি গ্রামের মৃত শ্যামাচরণ শর্মার ছেলে।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে ধরতে শনিবার সন্ধার দিকে সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরীর নেতৃত্বে শ্রীমঙ্গল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হন। পরে তাকে জিডিমুলে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।

Share





Related News

Comments are Closed