Main Menu

আতিয়া মহলে ‘অপারেশন টোয়াইলাইট’ চলছে

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়িতে ‘আতিয়া মহল’-এর জঙ্গি আস্তানায় সেনাবাহিনীর প্যারা-কমান্ডোর অভিযান ‘অপারেশন টোয়াইলাইট’ অব্যাহত রয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ সুরমার ওই জঙ্গি আস্তানার বাইরে সেনাবাহিনীর পক্ষে ব্রিগেডিয়ার ফখরুল আহসান সাংবাদিকদের এ তথ্য জানান। তবে, কখন এ অভিযান শেষ হবে সে বিষয়ে সুনির্দিষ্টভাবে জানাতে পারেনি সেনাবাহিনী।
তিনি আরো জানান, ‘৫ম তলা বিশিষ্ট ভবনে ৩০টি ফ্ল্যাটে ১৫০টি কক্ষ রয়েছে। এসব কক্ষ, সিঁড়িঘর ও আনাচে কানাচে বিস্ফোরক ছড়ানো ছিটানো রয়েছে। জঙ্গিরা বিস্ফোরক দিয়ে কমান্ডোদের প্রবেশে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। এজন্য অনেক সতর্কতার সঙ্গে অপারেশন পরিচালনা করতে হচ্ছে। তাই অনেক সময় লাগছে।’ তবে এর আগেই বাড়িটি থেকে ৭৮ জন বেসামরিক লোককে উদ্ধার করা হয়। এদের মধ্যে ৩০ জন পুরুষ, ২৭ জন নারী ও ২১ শিশু রয়েছে।
তিনি আরও বলেন, ‘‘আমাদের মূল লক্ষ্য ছিল ওই ভবনে আটকে পড়া নিরীহ পরিবারগুলোকে উদ্ধার করে আনা। সে লক্ষ্যে আমরা সফল হয়েছি। কিন্তু জঙ্গিরা এখনও ভেতরে আছে। আমরা খুব সতর্কতার সঙ্গে একটি করে কক্ষ ‘ক্লিয়ার’ করে যাচ্ছি।’’
অভিযান রাতেও চলবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ এ বিষয়ে অভিযানের কমান্ডার সিদ্ধান্ত নেবেন।’

Share





Related News

Comments are Closed