Main Menu

শ্রীমঙ্গলে আর্থ আওয়ার অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি: বৈষ্ণিক উষ্ণতা রোধ. জ্বালানী ও বিদ্যুৎ সাশ্রয়ে জনসচেতনতা গড়ে তোলার লক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আর্থ আওয়ার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে শহরের চৌমুহনা চত্বরে এ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ স্কাউটস এর উদ্যোগে শ্রীমঙ্গল সরকারি কলেজ রোভার স্কাউট গ্রপ এ কর্মসুচি পালন করে। এর আগে সকালে এ কর্মসুচির উদ্বোধন করেন সরকারি কলেজের অধ্যক্ষ স্বপন কান্তি বড়ুয়া। এসময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ আবুল কালাম আজাদ ও রোভার স্কাউট গ্রæপের সম্পাদক বিজন চন্দ্র দেবনাথ ও সিনিয়র রোভার ম্যান মো: আরিফুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে এনার্জি বাল্ব ব্যবহারে, বিদ্যুৎ সাশ্রয় ঘরে ঘরে। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হও, সময় অসময়ে বিদ্যুৎ পাও। জ্বালানি বাঁচায়, খরচ কমায়, স্বাস্থ্য রাখে ভালো, ঘরে ঘরে তাই বন্ধু চলা জ্বালো।
সৌর আলোর ব্যবহার, থাকবেনা আর অন্ধকার। রান্না শেষে সাথে সাথে চুলা বন্ধ করি, দেশের জ্বালানি সাশ্রয় করি। বেশী করে গাছ লাগান, পরিবেশ বাচান এবং ২৫ মার্চ রাত ৮.৩০ মিনিট থেকে ৯.৩০ মিনিট পর্যন্ত বৈদ্যুতিক বাতি ব্যবহার বন্ধ/সীমিত রাখুন শ্লোগান সম্বলিত প্লে কার্ড ব্যবহার করা হয়।

Share





Related News

Comments are Closed