সিলেটে দুদফা বোমা বিস্ফোরণে পুলিশসহ নিহত ৪, আহত ৪০
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি সংলগ্ন পাঠানপাড়া এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা ৫তলা বাড়ির কোয়ার্টার কিলোমিটারের মধ্যে শনিবার সন্ধ্যায় দু দফা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় আত্মঘাতী বোমারু, পুলিশ কর্মকর্তা, ছাত্রলীগ কর্মী ও এক ডেকোরেটার্স ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
নিহতের মধ্যে রয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কোর্ট ইন্সপেক্টর আবু কায়সার দিপু, মদনমোহন কলেজের ছাত্র ও ছাত্রলীগ কর্মী ওয়াহিদুল ইসলাম অপু (২৬) এবং নগরীর দাঁড়িয়াপাড়ার বাসিন্দা ডেকোরেটার্স ব্যবসায়ী শহীদুল ইসলাম (২৮)। নিহত অন্যজন আত্মঘাতী বোমারু হতে পারে বলে পুলিশের ধারণা। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪০ জন। এর মধ্যে রয়েছেন- দক্ষিণ সুরমা থানার ওসি শাহ হারুনুর রশীদ, জালালাবাদ থানার ওসি (তদন্ত) মনির হোসেন, পথচারী ভানু দাস, শিপার, সাংবাদিক হাবিব সরোয়ার আজাদ ও আজমল আলী। বাকি আহতদের নাম তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনাস্থল থেকে দুটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি অবিস্ফোরিত বোমা। জেদান জানান, আত্মঘাতী জঙ্গি মোটর সাইকেলযোগে এসে হামলা চালায়। নিহত দুজনের মধ্যে একজন আত্মঘাতী বোমারু হতে পারে বলে জানান তিনি। এছাড়া, এর কিছুক্ষণ পর অবিস্ফোরিত বোমা বিস্ফোরণে মারা যান কোর্ট ইন্সপেক্টর আবু কাওসার।
শনিবার রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া চার জনের মৃত্যুর বিষয়ে মিডিয়াকে আনুষ্ঠানিক ব্রিফ করেন। তিনি জানান, এ ঘটনায় আহত র্যাব কর্মকর্তা আবুল কালাম আজাদ এবং পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হচ্ছে। এ হাসপাতালে এখনো ৩৬ জন ভর্তি রয়েছে বলে জানান তিনি।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed