Main Menu

আতিয়া মহলে অপারেশনের নাম ‘টোয়ালাইট’

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে জঙ্গি আস্তানায় অপারেশন চলছে। এই অপারেশনের নাম পরিবর্তন করে দেয়া হয়েছে ‘টোয়ালাইট’।
সকালে পুলিশের পক্ষ থেকে জঙ্গি আস্তানা ‘আতিয়া মহলে’ অপরেশন ‘স্প্রিং রেইন’ নামে অভিযান শুরুর কথা বলা হয়েছিল। তবে সেনাবাহিনী এ নাম পরিবর্তন করে অপারেশন ‘টোয়ালাইট’ রেখেছে।

এখন জঙ্গিদের ফ্ল্যাটে অভিযান শুরু করেছে সেনাবাহিনীর প্যারা কমান্ডো সদস্যরা। শনিবার ১১টা ৪৫ মিনিটে জঙ্গিদের ফ্ল্যাটে প্রবেশ করেন তারা। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে জঙ্গি আস্তানা আতিয়া মহলে অপারেশন ‘টোয়ালাইট’ শুরু হয়।
লে. কর্নেল ইমরুল কায়েসের নেতৃত্বে এই বিশেষ অভিযানে সম্মুখভাগে অংশ নিয়েছেন সেনাবাহিনীর প্যারা-কমান্ডো সদস্যরা। অভিযানের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে আছেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আনোয়ারুল মোমেন।

Share





Related News

Comments are Closed