আতিয়া মহলের ভিতরে গুলি, গ্রেনেডের বিস্ফোরণ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়িতে জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’-এর অভ্যন্তরে একটি বড় বিষ্ফোরণের শব্দ ও বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। শনিবার বেলা ২টার দিকে শব্দ শোনা যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।
টোয়াইলাইট নামের এই অভিযানে ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আনোয়ারুল মোমেনের সার্বিক তত্ত্বাবধানে সেনাবাহিনীর প্যারা-কমান্ডো সদস্যরা অংশ নিয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে অভিযান শুরু হয়।
আতিয়া মহলে সেনাবাহিনী সদস্যদের সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময়ের সময় ২ সেনা সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। ২টা ২৫ মিনিটের দিকে আহত এক সেনা সদস্যকে বের করে এনে নিয়ে যায় মেডিকেল কোরের সদস্যরা। এর আগে বেলা ২টা ১৭ মিনিটের দিকে আরো এক সেনা সদস্যকে আহত অবস্থায় বের করে এনে অ্যাম্বুলেন্সে তোলা হয়। এ ছাড়া ৪ টি গ্রেনেড বিষ্ফোরণের শব্দ পাওয়া যায়।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed