Main Menu

আতিয়া মহলে আটকে পড়া বাসিন্দাদের নিরাপদে উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় ‘জঙ্গি আস্তানা’ থেকে নিরাপদে উদ্ধার করা হয়েছে আটকে পড়া সকল বাসিন্দাদের। শনিবার সকালে ‘অপারেশন টোয়াইলাইট’ শুরুর পর আতিয়া মহল নামের ওই ৫তলা ভবনটিতে আটকে থাকা ২৮টি পরিবারের ৬৯ জন সদস্যকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সোয়া ১২টার মধ্যে তিন দফায় দ্বিতীয়তলা থেকে পঞ্চমতলা পর্যন্ত অবরুদ্ধ বাসিন্দাদের সবাইকে উদ্ধার করা হয়।
বর্তমানে ভবনটিতে জঙ্গিরা ছাড়া আর কোনো বাসিন্দা নেই বলে নিশ্চিত করেছেন অভিযানে অংশ নেয়া একাধিক সেনা সদস্য। এখন ভবনটির জঙ্গিদের ফ্ল্যাটে অভিযান চলছে বলে জানিয়েছেন অভিযানে অংশ নেয়া সেনা সদস্যরা। সকাল ৯টার দিকে শুরু হওয়া এ অভিযানে ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আনোয়ারুল মোমেন নেতৃত্ব দিচ্ছেন।

Share





Related News

Comments are Closed