‘আতিয়া মহল’ থেকে ৫৫ বাসিন্দা উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়িতে জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’-এ আটকা পড়া বাসিন্দাদের বের করে নিয়ে আসছে অভিযানে অংশ নেয়া সেনাবাহিনীর প্যারা-কমান্ডোর সদস্যরা।
শনিবার বেলা সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ভবনটি থেকে ৫৫ জন বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে বলে আইনশৃঙ্খলাবাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তাদের পার্শ্ববর্তী একটি স্কুলে রাখা হয়েছে।
এদিকে, বর্তমানে আতিয়া মহল থেকে ১ কিলোমিটার দূরে গনমাধ্যমকর্মীদের সরিয়ে দিয়েছে আইনশৃংখলা বাহিনী। এর আশপাশে ছাদে ও রাস্তায় মানুষের উপচে পড়া ভিড় রয়েছে। আতিয়া মহলে সেনাবাহিনীর সাথে জঙ্গিদের কি ঘটছে এই খবর জানার অপেক্ষায় মানুষ।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মধ্যরাতে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের তথ্যানুসারে শিববাড়ি এলাকার উস্তার আলীর বাড়িতে জঙ্গি আস্তানার সন্ধান পায়। শুক্রবার ভোররাত থেকে ঐই বাড়িটি আইনশৃংখলা বাহিনী ঘিরে রাখে। দিনের শুরুতে দফায় দফায় আত্মসমর্পনের আহবান জানায় পুলিশ। পরে বিকেলে ঢাকার সোয়াতের একটি টিম পোঁছায়। পরে সন্ধার পর সেনাবাহিনীর প্যারা-কমান্ডো যোগ দেয়। শনিবার সকাল ৯টা থেকে প্যারা –কমান্ডে অপারেশন ‘টোয়াইলাইট’ পরিচালনা করছে।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed