আ’লীগের সম্মেলনে ইলিয়াস আলীকে নিয়ে কটুক্তি : সিলেট বিএনপির নিন্দা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা আওয়ামীলীগের এক নেতা কর্তৃক জননেতা এম ইলিয়াস আলীকে নিয়ে কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপি নেতৃবৃন্দ। রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে অবিলম্বে এই প্রতিহিংসামুলক, বিতর্কিত ও ঘৃন্য বক্তব্য পরিহারের দাবী জানান তারা।
উল্লেখ্য- গত বুধবার সিলেট সরকারী আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত আওয়ামীলীগের সিলেট বিভাগীয় তৃনমূল প্রতিনিধি সম্মেলনে সিলেট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ইলিয়াস আলীকে নিয়ে কটুক্তি করেন। শুধু তাই নয় তিনি আরো একাধিকবার জননেতা ইলিয়াস আলীকে নিয়ে কটুক্তি করেন।
শুক্রবার এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারন সম্পাদক আলী আহমদ বলেন- সরকার বিএনপিকে আদর্শিক মোকাবিলা করতে ভয় পায় বলেই কোটি জনতার হৃদয়ের স্পন্দন জননেতা এম ইলিয়াস আলী সহ অসংখ্য নেতাকর্মীদের গুম নামক কারাগারে আটকে রেখেছে। আমরা রাজনৈতিক প্রতিযোগিতায় বিশ্বাস করি প্রতিহিংসায় নয়। তাই বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের আমরা প্রতিযোগি মনে করি প্রতিপক্ষ নয়। কিন্তু ঐ আ’লীগ নেতা সকল ধরনের রাজনৈতিক শিষ্টাচার ভুলে গিয়ে বিএনপির জনপ্রিয় সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদককে নিয়ে বারবার কটুক্তি করছেন। আমরা এই ধরনের শিষ্টাচার বিবর্জিত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুস্থ ও সহনশীল রাজনীতি চর্চার জন্য ঐ নেতার প্রতি আহবান জানাই।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed