Main Menu

বিমানবন্দরে পুলিশ চেকপোস্টে আত্মঘাতী হামলা, নিহত ১

বৈশাখী নিউজ ডেস্ক : রাজধানীতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের গোলচত্বরে পুলিশের চেকপোস্টে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে হামলাকারী নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যার পর এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন পুলিশের বিমানবন্দর জোনের এসি রুহুল আমিন সাগর।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বলেন, বিস্ফোরণে একজন নিহত হয়েছে। তবে এটা আত্মঘাতী কিনা তা জানা যায়নি।

Share





Related News

Comments are Closed