Main Menu

জঙ্গি আস্তানায় অভিযানে যোগ দিয়েছে প্যারা-কমান্ডো

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার ‘জঙ্গি আস্তানা’র অভিযানস্থলে অবস্থান নিয়েছে সেনাবাহিনীর প্যারা-কমান্ডো ব্যাটালিয়ানের সদস্যরা।
শুক্রবার রাত আটটার দিকে জঙ্গি আস্তানা ‘আতিয়া মহল’ এর সামনে উপস্থিত হয় প্যারা-কমান্ডো সদস্যরা।
ঘটনাস্থলে শুক্রবার বিকেল থেকেই অবস্থান করছেন সোয়াত টিমের সদস্যরা। এছাড়া বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরাও রয়েছে ঘটনাস্থলে।
পাশাপাশি র‌্যাব, পুলিশ, ডিবি, সিটি এসবি, পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন সতর্ক অবস্থানে।
রাতের যে কোনো সময় অভিযান শুরু হতে পারে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
শুক্রবার ভোররাত ৩টা থেকে ওই বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। আতিয়া মহল নামের পাঁচতলা ওই ভবনের নীচতলার একটি ফ্ল্যাটে নারীসহ একাধিক জঙ্গি রয়েছে বলে ধারণা পুলিশের।

 

 

 

Share





Related News

Comments are Closed