সিলেটে প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর ইলেকট্রিক সাপ্লাইয়ে এক প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় বাসার সিলিং ফ্যানের সাথে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তার নাম আব্দুল মালিক (৩৭)। তিনি নগরীর সাপ্লাই এলাকার গোয়াইটুলার মৃত আব্দুল মজিদের পুত্র।
আতœীয় স্বজনরা জানান, প্রবাসী আব্দুল মালিক ২ বৎসর যাবত দেশে অবস্থান করছেন। দেশে ফেরার পর থেকে তিনি বেকার এবং মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। কিছুদিন যাবত তার কথাবার্তা ও আচরণে পরিবর্তন লক্ষ্য করা যায়। প্রায়ই তিনি ঘরের দরজা বন্ধ করে একা থাকতেন। বুধবার রাতে প্রতিদিনের মতো খাবার খেয়ে তার রুমে ঘুমাতে যান। বৃহস্পতিবার সকালে দরজা খুলতে অনেক দেরি হওয়ায় পরিবারের লোকজন অনেক ডাকাডাকির পরও কোন সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশি ও অন্যান্যদের সহযোগিতায় দরজা ভেঙ্গে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান।
খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
বিষয়টির নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ওসি তদন্ত মোশারফ হোসেন বলেন, প্রাথমিক ভাবে এটি আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে।
Related News
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More



Comments are Closed