Main Menu

এবার ভোরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

বৈশাখী নিউজ ডেস্ক : এ বছর মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের পুষ্পস্তবক অর্পণের সময়সূচি পরিবর্তন করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এর ফলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে দিবসের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটের পরিবর্তে ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে ভোর ৫ টা ৫৭ মিনিটের সময় পুষ্পস্তবক অর্পণ করা হবে।

বুধবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিলেট কালেক্টরেটের সহকারী কমিশনার (এনডিসি-নেজারত) মো. শাহিদুল আলম।

বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, প্রতিবছর মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটের সময় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তবে এবছর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনার প্রেক্ষিতে (২০ মার্চ ২০১৭ তারিখের ৪৮.০০.০০০০০.০০১.২০১৭/৫০ নং স্মারক) ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে ভোর ৫ টা ৫৭ মিনিটের সময় পুষ্পস্তবক অর্পণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed