প্রধানমন্ত্রী বরাবরে সহকারি প্রাথমিক শিক্ষকদের খোলা চিঠি প্রেরণ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সহকারি প্রাথমিক শিক্ষকদের চার দফা দাবী আদায়ের লক্ষ্যে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি জেসমীন সুলতানা ও সাধারণ সম্পাদক প্রমথেশ দত্তের নেতৃত্বে ২৩ মার্চ বৃহস্পতিবার বিকেল ৩টায় সিলেট হেড পোস্ট অফিসে সিলেট জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকগণের ৪ দফা দাবী সম্বলিত চিঠি স্বহস্তে প্রধানমন্ত্রী বরাবরে পোস্ট করেন। দাবীগুলো হলো (১) প্রধান শিক্ষকের পরের ধাপে সহকারি শিক্ষকের বেতনস্কেল প্রদান, (২) প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি, (৩) প্রাথমিক শিক্ষার অন্যান্য কর্মচারির ন্যায় প্রাথমিক শিক্ষক পদকে নন-ভ্যাকেশনাল ঘোষণা ও (৪) শিক্ষাক্ষেত্রে শিক্ষক হয়রানী ও নির্যাতন বন্ধে ‘শিক্ষক সুরক্ষা আইন’ প্রণয়ন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিকেতন দাস, স্বপন তালুকদার, রফিক উদ্দীন, অজয় কুমার দে, মোঃ নুরুল আমিন, শংকরী কর, কল্যাণব্রত বিশ^াস, আব্দুল মালেক রাঢ়ী, বুরহান উদ্দীন, শামীম আহমদ, মাহবুবুর রহমান শিবলু, হাসান ইমরান, কয়ছর আহমদ, রঞ্জিত মোহন দাস, রহমত উল্লাহ, মোঃ আমিনুল ইসলাম, সুমি দাস, বিউটি বেগম, ইসমত আরা, লাকী রাণী দাস, টুম্পা দেব, রীমা দেব, বাবলী রাণী দাস, শান্তি রাণী দাস, প্রবীন কুমার দাস, নার্গিস বেগম, মরিয়ম চৌধুরী, সাথী রাণী দে, উম্মে কুলসুমা, হেপী দেবী, রাশেদ নেওয়াজ, রাবেয়া বেগম, সাফিয়া বেগম, মাসুদা খাতুন, মাহবুবা জামান সহ শতাধিক শিক্ষক।
কেন্দ্রিয় সিনিয়র যুগ্ম সম্পাদক ও সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক প্রমথেশ দত্ত বলেন, ৩ বছর যাবৎ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়কে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এমনকি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরেও স্মারকলিপি দেয়া হয়েছে। বিগত ২০১৫ সালের ১লা নভেম্বর অর্থমন্ত্রণালয়ের মাননীয় অর্থমন্ত্রীর সাথে আনুষ্ঠানিক বৈঠক করা হয়। ঐসময় অর্থমন্ত্রী বেতন বৈষ্যম নিরসনের আশ^াস দিলেও আজ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি।
গত ১৮ মার্চ বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক মহাজোট দেশের সকল সহকারি শিক্ষকদেরকে ২৩ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত দাবী সম্বলিত খোলাচিঠি প্রধানমন্ত্রী বরাবরে প্রেরণ করার সিদ্ধান্ত নেয়। সহকারি শিক্ষক সমিতির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার সিলেট জেলা শাখার শিক্ষকগণ প্রধানমন্ত্রী বরাবরে খোলা চিঠি পোস্ট করেন।
আগামী ৩০ মার্চের মধ্যে দেশের সকল সহকারি শিক্ষকদের উক্ত খোলাচিঠি প্রধানমন্ত্রী বরাবরে প্রেরণ করার জন্য কেন্দ্রিয় সিনিয়র যুগ্ম সম্পাদক প্রমথেশ দত্ত অনুরোধ জানিয়েছেন।
Related News
নগরভবনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান থেকে বিরত থাকা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed